Wednesday, 8 December 2021
শুভ জন্মদিন____ বঙ্গবন্ধুর দৌহিত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার একমাত্র কন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। আজ তার ৫০তম জন্মদিন। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর আজকের এ দিনে তিনি জন্মগ্রহণ করেন।সারাবিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন সায়মা ওয়াজেদ পুতুল। ১৯৯৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি ও ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারী উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়। ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা-সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন তিনি। প্রথমে বাংলাদেশে কাজ করেন এবং পরবর্তী সময়ে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন তিনি। ২০১১ সালে ঢাকায় সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগে প্রথমবারের মতো অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সায়মা ওয়াজেদ পুতুলের স্বামীর নাম খন্দকার মাশরুর হোসেন। তিন কন্যা এবং এক ছেলের জনক-জননী তারা। অন্তরের অন্তঃস্থল থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা এবং নিরন্তর শুভকামনা। #জয়_বাংলা #জয়_বঙ্গবন্ধু
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment